ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

২২ মন জাটকাসহ কলাপাড়ায় ট্রাক জব্দ

পটুয়াখালীর কলাপাড়ায় ২২ মন জাটকাসহ একটি ট্রাক জব্দ করেছে পুলিশ। শনিবার রাত সাড়ে এগারোটার দিকে মহিপুর থানা পুলিশ শেখ কামাল সেতুর টোল প্লাজা থেকে এসব মাছ জব্দ করা হয়। পরে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী

কশিশনার (ভ‚মি) জগৎ বন্ধু মন্ডলের নির্দেশক্রমে ট্রাকের চালকসহ ৫ ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দকৃত মাছ ওই রাতে বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসা বিতরন করা হয়। এসময় উপস্থিত ছিলেন

কলাপাড়া উপজেলা মৎস্য কর্মকর্তা অপু শাহা, কলাপাড়া সার্কেলের এ.এসপি আহমদ আলী, মহিপুর থানার ওসি মনিরুজ্জামান ও মহিপুর সদর ইউপি চেয়ারম্যান ফজলু গাজী।

মহিপুর থানার ওসি মনিরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব মাছ জব্দ করা হয়েছে।

ads
ads
ads

Our Facebook Page

↑